ঢাকাSunday , 13 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

Link Copied!

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রাইম ব্যাংক পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে। বাংলাদেশ সরকারের রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিমুখী শিল্পগুলোকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে। স্কিমটির মূল লক্ষ্য হলো রপ্তানিকারকদের পণ্য ও সেবার বৈচিত্র্য বাড়াতে উৎসাহিত করা, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানো। এর মাধ্যমে প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাত ও পণ্যের বিকাশ ঘটিয়ে বাংলাদেশের রপ্তানি ভিত্তিকে আরও বহুমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।