ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে নববর্ষের তিনদিনের কর্মসূচি

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিন ধরে মহাসাড়ম্বরে পহেলা বৈশাখ পালিত হবে। এ উপলক্ষে পহেলা বৈশাখ সকাল ৭টায় উপাচার্যের বাসভবনে উপাচার্যের সঙ্গে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।
মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, অফিস, মহিলা ক্লাব, জাবি স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকরা অংশ নেবেন।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করবেন উপাচার্য। ছাত্র-শিক্ষক কেন্দ্র এ মেলার আয়োজন করছে।
বিকেল সাড়ে ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৬টায় বাংলা বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস এবং হালিমা পারভীন চিশতী লোকসঙ্গীত পরিবেশন করবেন।
বৈশাখের দ্বিতীয় দিন সন্ধ্যে ৭টায় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে শিল্পী সিদ্দিকুর রহমান লোকসঙ্গীত পরিবেশন করবেন।
বৈশাখের তৃতীয় দিন সন্ধ্যে সাড়ে ছয়টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের নিবন্ধীকৃত সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিভাগ, হল নিজ নিজ উদ্যোগে পহেলা বৈশাখ পালন করবে।