তথ্যপ্রযুক্তি ডেস্ক : পুনরায় ল্যাপটপ উৎপাদন করছে অ্যাপল ইনকরপোরেশন। সম্প্রতি গুজব ছড়িয়েছে ম্যাকবুকের নতুন দুইটি ভার্সন নিয়ে আসছে অ্যাপল। এই ভার্সন দুটি হলো ১২ ইঞ্চির আইপ্যাড প্রো এবং রেটিনা ডিসপ্লের ম্যাকবুক এয়ার।
প্রযুক্তি ম্যাগাজিনের গুঞ্জনের সূত্র ধরে জানা যায়, অ্যাপলের নতুন ম্যাকবুকে ইন্টেলের প্রসেসর থাকছে। ম্যাকবুকের বডি তৈরি করা হবে অ্যালুমিনিয়াম কোটিং দিয়ে। এটিতে থাকবে অ্যাপলের অপারেটিং সিস্টেম ‘ওএস এক্স’।
নতুন ম্যাকবুক কয়েকটি রঙে পাওয়া যাবে। এসব রঙের মধ্যে আছে স্পেস গ্রে এবং গোল্ড কালার। ম্যাকবুক দুইটি অন্যসব মডেলের তুলনায় হালকা-পাতলা হবে। এতে থাকবে মিনিয়েচার ইউএসবি পোর্ট। কি-বোর্ডের পাশপাশি ট্রাক প্যাড ও থাকবে নতুন ম্যাকবুকে।
ধারণা করা হচ্ছে, অ্যাপলের নতুন ম্যাকবুকের দাম শুরু হবে ১ হাজার ২৯৯ ডলার থেকে।

