ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সড়কের সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করবে ডিএনসিসি

Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের খামার বাড়ির গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক আরও বলেন, আমাদের নির্বাচনি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।