বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ গত ১০ই এপ্রিল থেকে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। অতিরিক্ত মাত্রায় গরম, ঠান্ডা ও শ্যুটিংয়ে ব্যস্ততার কারণে তিনি শারীরিকভাবেও বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এ বিষয়ে রিয়াজ বলেন, ‘গত দুদিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বাসায় আছি। সবধরনের শ্যুটিং থেকে আপাতত বিরতি নিয়ে বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোন ধরনের ঔষধ খাচ্ছি না। আশাকরি ঠিকভাবে কয়েকদিন বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।’
রিয়াজ বর্তমানে জুয়েল রহমানের ‘তেল’ রাখাল সবুজের ‘সুইসাইড নোট’, সকাল আহমেদের ‘মন্ত্র মজনু’সহ আরও বেশ কয়েকটি নাটকের অভিনয় নিয়ে বেশ ব্যস্তসময় পার করছেন এ তারকা।
উল্লেখ্য দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে আবারো বাংলা চলচ্চিত্রে অভিনয়ে ফিরেছেন রিয়াজ। সর্বশেষ ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

