বিনোদন ডেস্ক: নতুন একটি টিভি সিরিয়ালে কাজ করছেন ভিট চ্যানেল আই টপ মডেল বিজয়ী মিথিলা। এই সিরিয়ালের শ্যুটিংয়ে বর্তমানে ব্যাংককে রয়েছেন তিনি।
‘অর্কিড’ শিরোনামে সিরিয়ালটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজীব এবং পরিচালনা করেছেন রায়হান খান। নাটকটিতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব এবং আরও অনেক।
মিথিলা বলেন, ‘গল্পে অনেক রহস্য রয়েছে। না দেখলে আসলে এর মজাটা পাবে না দর্শক। তাই এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে আশা করছি নাটকটি ভালো লাগবে সবার। আর এই সপ্তাহের মধ্যেই মনে হয় এর শুটিং শেষ হবে ব্যাংককে’।
বর্তমানে নাটকটির দৃশ্যধারনের কাজ ব্যাংককের পাতায়াতে চলছে। খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে সিরিয়ালটি।

