ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত বৈশাখে জেমস

Link Copied!

gamsবিনোদন ডেস্ক : চৈত্র সংক্রান্তি উদযাপনের মাধ্যমে পহেলা বৈশাখকে স্বাগত জানানোর প্রক্রিয়া শুরু হয়। তাই ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে এটিএন বাংলা ধানমণ্ডির রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচার করবে বৈশাখের কনসার্ট ‘কোকাকোলা আলোকিত বৈশাখ’। এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড সংগীতশিল্পী জেমস।
‘কোকাকোলা আলোকিত বৈশাখ’ অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ। কনসার্টটি ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্র্রচার শুরু হবে ১৩ এপ্রিল রাত সাড়ে ১২টা  থেকে। তারকাবহুল এই অনুষ্ঠানটি একটানা চলবে ভোর সাড়ে ৪টা পর্যন্ত।
কনসার্টে জেমস ছাড়াও সংগীত পরিবেশন করবে বাপ্পা মজুমদার, ব্যান্ডদল নেমেসিস, বাউল শফি মন্ডল ও তার দল, অদিতি মহসিনসহ অন্যান্য শিল্পীবৃন্দ। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ছাড়াও ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে বিশেষ এই আয়োজন শেষ হবে।