ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক আইজিপি এম. এনামুল হক মারা গেছেন

Link Copied!

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন।
রোববার (৩০ আগস্ট) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

শোকবার্তায় জানানো হয়, মরহুম এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ড. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে উন্নীত হন।

পুলিশ সেবা থেকে অবসর গ্রহণের পর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।