স্পোর্টস ডেস্ক: প্রথমবাররে মতো বিশ্বকাপের কোর্য়াটার-ফাইনালে খেলা বাংলাদেশ দলকে শনিবার মানিক মিয়া এভিনিউয়ে গনসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবর্ধনার আয়োজন করার জন্য বিসিবিকে দন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
খুব কাছ থেকে একটু দেখা, প্রিয় ক্রিকেটারদের সঙ্গে একটু হাত মেলানোর আশায় প্রচণ্ড খরতাপ উপক্ষো করেও দুপুর থেকে সংসদ ভবনের সামনে তৈরী করা মঞ্চের পাশে ভীড় করতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে মাশরাফি জানান, তারা সবাই খুব রোমাঞ্চতি। দর্শকদের জন্য খেলতে বরাবরেই তাদের ভালো লাগে।
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে বলেন, ‘ক্রিকেট র্বোডকে ধন্যবাদ। ইনজুরি সত্ত্বেও তারা আমার ওপর আস্থা রেখেছেন। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দিয়েছেন। এমনকি ২০১৫ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।’
গত বছরটা বাংলাদেশ দলের খুব একটা ভালো কাটেনি। পরাজয়ের বৃত্তে বন্দি ছিল টাইগাররা। তারপরও সমর্থকরা ক্রিকেটারদের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই মাশরাফির আশা, আগামীতেও ভক্ত-সমর্থকরা তাদের পাশে থাকবেন।
সর্মথকদরে উদ্দে্শ্যে মাশরাফি বলেন, ‘আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। বিশেষ করে খারাপ সময়েও আপনারা আমাদের পাশে ছিলেন। আমাদের বিশ্বাস আগামী দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন।’
আগামী ১৭ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সর্মথকদের আরও ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মাশরাফি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের সময় নিয়মিত ফোন করে দলেল খবর নেওয়া ও ক্রিকেটারদের সাহস জোগানোর জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।
বিশ্বকাপে বাংলাদশের সাফল্যের পেছনে দারুণ অবদান ছিল মুশফিকুর রহিমের। এ বিষয়ে তিনি বলেন, ভালো খেলার ধারাবাহিকতা তারা ধরে রাখতে চান। মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য, তাদের প্রত্যাশা অনুযায়ী আরো ভালো খেলতে চান। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইংলিশ বধের নায়ক রুবেল হোসেন বলেন, এতো বড় একটি সংর্বধনায় আসতে পেরে ভীষণ ভাল লাগছে।

