ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকশন বদলে মার খাচ্ছে নারিন!

Link Copied!

sunil-narineস্পোর্টস ডেস্ক : সুনীল নারিনকে ঠিক ‘নারিনে’র মতো লাগছে না। আগের ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে থেকেছিলেন উইকেটশূণ্য। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচেও চিত্রটা পাল্টাল না। এদিনও ৪ ওভার হাত ঘোরালেন। রান দিলেন ২৬। উইকেট নেই।
সবচেয়ে বড় কথা, অ্যাকশন বদলানোর পর সেই ভয়ংকর নারিনের দেখা মিলছে না। তাকে হরহামেশাই উড়িয়ে মারা হচ্ছে। তাহলে কী অ্যাকশন বদলেই এমন মার খাচ্ছে নারিন? প্রশ্নটা তাই উঠতে শুরু করেছে। যে নারিন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দু’ দুবার শিরোপার স্বাদ দিতে বড় ভূমিকা রেখেছেন, সেই তিনি অনেকটাই নিষ্প্রভ। ২ ম্যাচ খেলে এখন অবধি উইকেট তুলে নিতে পারেননি।
অবশ্য বেঙ্গালুরু ম্যাচে অতটা কাঠগড়ায় দাড় করানো যায় না নারিনকে। কারণ তাবৎ পৃথিবী জানে, নিজের দিনে গেইল কি করতে পারেন। তিনি একবার দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষ বোলারদের কিছুই করার থাকে না। শনিবারও তাই হয়েছে। তারওপর গেইলের মতো ব্যাটিং দ্বৈত্যের ক্যাচ যদি দু’বার ফেলা হয় সেটার সদ্ব্যবহার তিনি তো করবেনই। যার ফল ৫৬ বলে ৯৬! সাতটি করে ছয়-চার মেরেছেন গেইল।
অবশ্য নাইটদের শুরুটা কিন্তু মোটেও খারাপ ছিল না। প্রথম উইকেট পড়েছিল ৮১ রানে। সবমিলে ১৭৭ রানের পুঁজি, জেতার মতোই। তারপরও এক ওভার বাকি থাকতেই বেঙ্গালুরু ম্যাচ জিতে নিল ওই গেইলের কারণে।