ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোট কাটিয়ে মাঠে ফিরলেন তামিম

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক: ওমরাহ পালনের জন্য গত পাঁচ এপ্রিল ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের  (বিসিএল) প্রথম  ম্যাচটি খেলতে পারেননি তামিম ইকবাল। তবে দ্বিতীয় ম্যাচে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ফতুল্লায় অধিনায়ক হয়ে ফিরেছিলেন এ বা হাতি ওপেনার। কিন্তু সেদিন তার ব্যাটটা খুব একটা কথা বলেনি। তবে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পাওয়ায় ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলতে পারেননি তামিম।
রোববার মিরপুর শেরেবাংলায় বিসিএলের ফাইনালে ফিরেছেন এ বাঁ হাতি ওপেনার। তবে অধিনায়ক হিসেবে নয়। তামিমের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ও (তামিম) চারদিন আগে ফতুল্লায় ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। ফলে একটা  ম্যাচ খেলেনি। তবে আজ  (রোববার) ওতো খেলার ব্যাপারে কোনো আপত্তি করেনি। আশা করছি তামিম ইনজুরি কাটিয়ে উঠেছে।’