ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনআরবিসি ব্যাংক-বিকাশের চুক্তি

Link Copied!

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সহজ, দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং বিকাশের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম খান, মো. শাহীন হাওলাদার, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম এবং বিকাশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শেখ ইবনে জিলানী, শৌভিক ঘোষসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।