ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্বোরিকালচার সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটির সহযোগিতায় সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির এক হাজার দেশীয় গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস. এম. জি. ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের জীবন ও জীববৈচিত্র‍্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছের চারা রোপণের এই উদ্যোগ গ্রহণ করায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিতে চাই। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু হেনা মো. জুলফিকার আলী, অধ্যাপক ড. বাবুনা ফয়েজ, অধ্যাপক নাদেরুজ্জামান, অধ্যাপক মোঃ মহিউদ্দিন, আর্বোরিকালচার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মো. জসিম উদ্দিন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এস. এম. শামছুদ্দোহা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র‍্য সংরক্ষণ, বায়ুর মান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দেশের সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় ৮টি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের ২টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হবে।