ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা পেছানোর নির্দেশ দিল ইসি

Link Copied!

ECনিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ এপিল অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার ইসি সূত্রে জানা যায়, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় এজন্যই শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে ইসির উপ-সচিব সামসুল আলম বলেন, ‘নির্বাচনের ভোট গ্রহনের জন্য স্কুল কলেজেগুলো কেন্দ্র ব্যবহার করা হয়। এতে শ্রেণীকক্ষ অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এজন্যই আগামী ২৯ এপ্রিলের পরীক্ষাগুলো পেছাতে বলা হয়েছে।’
উল্লেখ, জাতীয় বিশ্ববিদ্যালয়েরে দ্বিতীয় বর্ষের রুটিন অনুযায়ী ২৯ এপ্রিল ২৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।