ঢাকাThursday , 20 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের সমঝোতা

Link Copied!

উত্তরা ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সারা দেশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন শাখা থেকে ছাড়কৃত মূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আলাউদ্দিন, ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) অচিন্ত্য কুমার নাগসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের ফলে উত্তরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দেশব্যাপী শাখাগুলোতে নির্ধারিত সুবিধায় বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।