ঢাকাTuesday , 18 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত) গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক ১৮ আগস্ট মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সাঈদ আল নোমান এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মোঃ নাজমুন হক, উপ-সচিব মোঃ ফয়সাল মোর্শেদ, উপ-সচিব ড. মোঃ ওহিদুজ্জামান, এবং উপ-পরিচালক মোঃ আলী আকবর অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার বিষয়/ক্ষেত্র নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাক্রমে গবেষণা প্রস্তাব আহ্বানের জন্য বাংলা ও ইংরেজি ভাষার একটি করে জাতীয় দৈনিক পত্রিকায় গবেষণা প্রস্তাব আহবানের বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ করা হয়। এছাড়া, গবেষণার বিষয় নির্বাচন ও গবেষণা প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকর সংসদীয় কমিটি ব‌্যবস্হা: বর্তমান অবস্হা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ‌্যালেঞ্জ এবং সংস্কারের রূপরেখা এবং Post legislative scrutiny: বাংলাদেশের প্রয়োজনীয়তা ও কাঠামো; জনগণের সঙ্গে সংসদের সংযোগ: বর্তমান অবসস্হা ও উন্নয়নের উপায় এবং Public Accounts Committee-এর সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।