ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখার মাধ্যমে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ

Link Copied!

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখার মাধ্যমে সুবিধাভোগী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যাক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে ৪৫৭ জন সুবিধাভোগী নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ জন সুবিধাভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কার্যক্রমের আওতায় এ পর্যায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মোট ১১০৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। অবশিষ্ট কার্ডগুলো ১৭ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের লতিফাবাদ শাখার মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব, ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদসহ ব্যাংকের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।