ঢাকাMonday , 17 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে টিসিবির সাথে সোনালী ব্যাংকের চুক্তি

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির সকল শাখা/উপশাখা এবং অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারদের থেকে অর্থ আদায়ের লক্ষ্যে টিসিবির সাথে সোনালী ব্যাংক পিএলসির এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার ( ১৭ আগস্ট ) টিসিবি প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং টিসিবির পক্ষে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. রবিউল মোর্শেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও টিসিবির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবেদ আলী (যুগ্মসচিব) পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।