ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপে গোলাগুলি

Link Copied!

logo-cuকুমিল্লা প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আগমন ও সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে প্রশাসনিক ভবনের সামনে কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কমপক্ষে ২০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ অভিযোগ করে বাংলামেইলকে জানান, সকালে মাহমুদুর রহমান মাসুম কেন্দ্রীয় নেতাদের সামনে নিজের আধিপত্য দেখানোর জন্য বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসেন। এ সময় তারা অসংখ্য ফাঁকা গুলি ছুড়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেন।
তবে এ ব্যাপারে মাহমুদুর রহমান মাসুমের সঙ্গে যোগযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বাংলামেইলকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে।
এদিকে, কুবি ছাত্রলীগ সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সোহাগ দুপুর দেড়টায় ক্যাম্পাসে এসেছেন।