ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বাদ জোহর বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেবি এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫ এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের কথা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের আপামর জনগণ আজীবন তাঁকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও অফিসার কল্যাণ সমিতি’র আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেনসহ অন্যান্য বক্তাগণ। উক্ত দোয়া মাহফিলে ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।