ঢাকাSunday , 16 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বার্ষিক উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) বার্ষিক উন্নয়ন সম্মেলন ১৫ আগস্ট ২০২৬ শনিবার ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিএফ কমিটির সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম ও কোম্পানী সেক্রেটারি মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন আইবিএফের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক।
সম্মেলনে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে কাংক্ষিত লক্ষ্য অর্জন কারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।