ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে সিনেট নির্বাচন বয়কট সাদা দলের

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।
শুক্রবার সাদা দলের আহবায়ক প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাদা দলের শিক্ষক নেতারা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবৎ সিনেটে রেজিস্টার্র্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঝুলে আছে। এই পদে সর্বশেষ নির্বাচিতদের অধিকাংশই মৃত্যুবরণ করেছে। বিষয়টির দিকে প্রশাসন ভ্রুক্ষেপ না করে তড়িঘড়ি করে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।’
সভায় আরো বলা হয়, ‘তড়িঘড়ি করে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আয়োজন করায় পরিপূর্ণ ও কার্যকর সিনেট গঠনে প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া বিষয়টি গণতান্ত্রিক চেতনার পরিপন্থীও বটে। নীতিগতভাবে বিশ্ববিদ্যালয়ের সকল পর্ষদের নির্বাচন যথা সময়ে হওয়া দরকার।’
দীর্ঘ প্রতীক্ষিত গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না দিয়ে উপাচার্যের দায়িত্বের শেষ সময়ে এসে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা উদ্দেশ্যপ্রণোদিত ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতির চরম লঙ্ঘন বলে মনে করেন সাদা দলের শিক্ষক নেতারা।
সভায় বলা হয়, ‘সাদা দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে সিনেটে রেজিস্টার্র্র্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি করা হলেও প্রশাসন সে দাবি প্রত্যাখান করেছে। এ অবস্থায় সাদা দলের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এছাড়া সভা থেকে চবি প্রশাসন ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে দীর্ঘ-প্রতীক্ষিত রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন- প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন, প্রফেসর ড. হাসান মোহাম্মদ, প্রফেসর ড. আ. ন. ম. মুনির আহমদ, প্রফেসর ড. মোজাফফর আহমদ চোধুরী, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. কামাল হোসাইন, প্রফেসর ড. আলী অজাদী, প্রফেসর ড. মোকতার আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ নেসারুল করিম, প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মোঃ আব্দূল মান্নান, জনাব তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
প্রসঙ্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল উক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।