ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া যাচ্ছেন মিলন-মম

Link Copied!

milon-momবিনোদন ডেস্ক : পরিচালক এ রহিমের নতুন ছবি ‘রান’ এর শ্যুটিংয়ের জন্য আগামীকাল ১২ এপ্রিল মালয়েশিয়া যাচ্ছেন বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী জাকারিয়া বারি মম।
এ বিষয়ে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন,’রান ছবির গানের শ্যুটিংয়ের জন্য আগামীকাল মালয়েশিয়া যাচ্ছি ওখানে ৪ দিন শ্যুটিং করব। তারপর ছবির শ্যুটিং ইউনিট ঢাকায় ফিরে আসবে। কিন্তু আমি সকাল আহমেদের একটি নাটকের শ্যুটিংয়ের জন্য আরো ৫ দিন মালয়েশিয়াতে থাকবো। এরপর ঢাকায় ফিরব। পরিচালক এ রহিম ঢাকায় ফিরে আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন।’
রোম্যান্টিক ঘারানার ছবি রান এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। মিলন ও মম সর্বশেষ ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে প্রথমবারেরমত জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন।