বিনোদন ডেস্ক: হয়ে গেল নতুন ছবির মহরত। ঢাকাই ছবিতে অভিষেক হলো এক নতুন জুটির। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বালো’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন আসিফ নুর ও শিরিন শিলা। শুক্রবার বিকেল ৫টায় রাজধানী ঢাকার মগবাজারের শ্রুতি স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে ছবির মহরত।
ছবিটি নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘বেশ কয়েকদিন আগেও বাংলা চলচ্চিত্রের যে অবস্থা ছিল এখন সে অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া নতুন অনেক ছেলেমেয়ে বর্তমানে অভিনয় করছে। বর্তমানে যারা প্রতিষ্ঠিত তাদের নিয়ে সবাই কাজ করতে চায়। এভাবে কাজ করলে নতুন অভিনেতা বা অভিনেত্রী উঠে আসবে না।’ নতুনদের নিয়ে কাজ করা ঝুঁকিপূর্ন হয়ে যায় কিনা? এ প্রশ্নের জবাবে পরিচালক জাকির হোসেন বলেন, ‘এর ফলে শিল্পী সংকট থাকবেই। তাই নতুনদেরও সুযোগ দিতে হবে। তাই নতুনদের নিয়ে কাজ করা।’
নায়িকা শিরিন শিলা বলেন, ‘পরিচালক জাকির হোসেন রাজুর মত একজন গুনী পরিচালকের সঙ্গে কাজ করব। অসাধারণ এ ছবিটিতে রোমান্টিক ও অ্যাকশন থাকছে। আশাকরি ছবিটা দর্শদের হৃদয়ে জায়গা করে নেবে।’ এর আগে আমি ওয়াজেদ আলী সুমন, মুশফিকুর রহমান গুলজারের ছবিতে অভিনয় করেছেন শিরীন শিলা।
পরিচালক জাকির হোসেন রাজুসহ নায়ক আসিফ নুর, নায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, শফিক তুহিন, ইমরানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন মহরত অনুষ্ঠানে।

