রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার রাতে মিরপুর মডেল থানার শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেফতার করা হয়। একই রাতে লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।

