ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে মার্কিন বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা, বাড়বে বাণিজ্য সম্পর্ক

Link Copied!

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফ করেন।

মাহদী আমিন বলেন, অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে কীভাবে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়ানো যায় এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে ফলপ্রসূ ও কার্যকর আলোচনা হয়েছে।
বৈঠক সম্পর্কে দক্ষিণ এশিয়াবিষয়ক ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশপ বলেন, বাংলাদেশের সরকারের পরিকল্পনা সম্পর্কে তারা ধারণা পেয়েছেন।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হতে চায়। বৈঠকে ব্যবসায়িক পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
অতুল কেশপ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।