ঢাকাSaturday , 11 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে সমীহ ওয়াকারের

Link Copied!

waqaar-স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ সফর পাকিস্তানের জন্য কঠিন হবে। তিনি জানান, যেসব খেলোয়াড়দের আচরণ ও দৃষ্টিভঙ্গি সঠিক কেবল তারাই দলে থাকবে। বাংলাদেশ সফরে তরুণ ক্রিকোরকা ভালো খেলবে বলেও তিনি আশাবাদী।
বিশ্বকাপ শেষে দলকে ঢেলে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একঝাঁক তরুণ ক্রিকেকারের সমন্বয়ে দল গঠন করে পিসিবি। আজহার আলীকে ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। সহ-অধিনায়ক নির্বাচিত হন উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
তরুণ ক্রিকেটাররা যোগ্যতা দিয়েই দলে ঢুকেছে বলে জানান ওয়াকার। আসন্ন বাংলাদেশ সফরে তরুণদের জন্য নিজেদের তুলে ধরা দারুণ সুযোগ বলে মনে করেন তিনি।
ওয়াকার বলেন, ‘তাদের মধ্যে প্রতিভা রয়েছে। কিন্তু এটি তাদের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগও। আমি আশাবাদী, তারা আসন্ন বাংলাদেশ সফরে ভালো করবে।’
এদিকে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফর পাকিস্তানের জন্য কঠিন সিরিজ হবে বলে মনে করেন ওয়াকার ইউনিস। টাইগারদের খাটো করে দোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘বাংলাদেশ সফরটি আমাদের জন্য কঠিন হবে। সাম্প্রতিক সময়ে তারা যে উন্নতি করে দেখিয়েছে তাতে করে নিঃসন্দেহে তারা শক্তিশালী প্রতিপক্ষ। তাদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। দলের ওপর আমাদের প্রত্যাশা খুব বেশি নয়। কেননা, দলের অনেক খেলোয়াড়রই নতুন ও তরুন। বেশি প্রত্যাশা করলে তাদের ওপর চাপ তৈরি হতে পারে। তবে আমি আশাবাদী, তারা ভালোই করবে।’
বিশ্বকাপ শেষে ওয়াকার ইউনিস নাকি লিখিত প্রতিবেদনে দলের দুই খেলোয়াড় উমর আকমল ও আহমেদ শেহজাদের আচরণ নিয়ে অনাস্থা প্রকাশ করেন। এই দুই খেলোয়াড়ের আচরণগত সমস্যার কারণে আগামী কয়েকদিন তাদের দলের বাইরে রাখার পরামর্শ দেন তিনি। এজন্য আসন্ন বাংলাদেশ সফরের তিন ফরম্যাটেই জায়গা পাননি উমর আকমল। শেহজাদ শুধু একমাত্র টি-২০’র জন্য দলে জায়গা পেয়েছেন।
এ সম্পর্কে ওয়াকার বলেন, ‘আমি সেই রিপোর্ট সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, বিশ্বকাপ শেষে আমি পিসিবির কাছে লিখিত প্রতিবেদন দিয়েছি। আমি সন্তুষ্ট যে আমার প্রতিবেদন পিসিবি ইতিবাচক হিসেবে নিয়েছে এবং এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। দলের সব খেলোয়াড়কে অবশ্যই আচরণ ও দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আমি মনে করি, পাকিস্তান দলে এমন কোনো খেলোয়াড়ের দরকার নেই যাদের আচরণগত সমস্যা রয়েছে বা যাদের দৃষ্ঠিভঙ্গি সঠিক নয়।
প্রসঙ্গত, আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৩ এপ্রিল ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও একমাত্র টি-২০ খেলতে ভিন্ন তিন অধিনায়ককে নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।