ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিব পদে পদোন্নতি পেলেন জেসমিন নাহার

Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ জেসমিন নাহারকে (৬৫৬৮) সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেসমিন নাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনুবিভাগের অতিরিক্ত সচিব পদে এতোদিন দায়িত্ব পালন করে আসছেন।