ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রগতিশীল ও উন্নত সমাজ বির্নিমানে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্যঃ পানিসম্পদ মন্ত্রী

Link Copied!

‎‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মুল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।প্রগতিশীল ও উন্নত সমাজ বির্নিমানে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য।

‎আজ লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালী হোক মাদক কারবারী এবং আইন -শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

‎তিনি কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদার করতে বলেম। নিরাপদ লক্ষীপুর গড়তে  যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী

‎এসময় লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেজ এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।