ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি-বিআইপিএসওটি চুক্তি স্বাক্ষর

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিংয়ের (বিআইপিএসওটি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
জাবির পক্ষে চুক্তিতে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং বিআইপিএসওটির পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী, উপ-পরিচালক (জনসংযোগ) আবদুস সালাম মিঞা, বিআইপিএসওটির মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, কর্নেল মাহবুব সারোয়ার, লে. কর্নেল এস এস আনিসুজ্জামান, মেজর মো. এরশাদ মানছুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা বিআইপিএসওটির প্রোগ্রামে অংশ নিতে পারবেন এবং বিআইপিএসওটির কর্মকর্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রোগ্রামে অংশ নিতে পারবেন।