ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি কেকের বড় ভক্ত: রুনা লায়লা

Link Copied!

RUNA-LAILAবিনোদন ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ২০১৫ সালেই সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করলেন তিনি। তাই রুনা লায়লার গান জীবনের ৫০ বছর পূর্তিকে সেলিব্রেশন করতে আয়োজন করা হয়েছে ‘সেলিব্রেশন অব মিউজিক’ নামে এক কনসার্টের।
এ কনসার্ট উপলক্ষে ৯ এপ্রিল ঢাকার গুলশান ক্লাবে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুনা লায়লা ও ভারতীয় সংগীতশিল্পী কেকে। সংবাদ সম্মেলনে রুনা জানান তিনি কেকের বড় ভক্ত। তিনি তার বক্তৃতায় বলেন, ‘আমি কেকের খুব বড় ভক্ত। আমি তার গান ভালোবাসি। আমার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি কনসার্টে একই স্টেজে কেকে গান পরিবেশন করবে এটা আমার জন্য আনন্দের। যারা আমার জন্য এমন সুন্দর একটি আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ।’
এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, টেলিভিশন চ্যানেল আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, এন্টারেজ এন্টারটেইনমেন্টের সিইও সামরীন ইসলাম, ভারতীয় কন্ঠশিল্পী কেকে, আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রকিব সহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে আরটিভিরে সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের বাংলাদেশের গর্ব, উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের সূর্বণজয়ন্তী উপলক্ষে ‘সেলিব্রেশন অব মিউজিক’ আয়োজিত হতে যাচ্ছে। এই আয়োজনে আরটিভি থাকতে পেরে আমরা গর্বিত। আরটিভির এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।’
১০ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্টটি অনুষ্ঠিত হবে। আরটিভি এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে।