ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের বাজীমাত

Link Copied!

Imranবিনোদন ডেস্ক: গত ২০ জানুয়ারি বাংলামেইল থেকে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের একটি গানের স্টুডিও ভার্সনের ভিডিও। গানটির খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করে। ইউটিউবে এখন পর্যন্ত প্রাণ ১৫ লক্ষ বার দেখা হয়েছে এই গানের স্টুডিও ভার্সনের ভিডিওটি। এবার গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন ইমরান।
গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে ইমরানকে। তার সঙ্গে মডেল হিসেবে আছেন তানজিন তিশা। শফিক তুহিনের কথা এবং ইমরানের সুর ও সংগীতপরিচালনার এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। এই ভিডিওটিও মাত্র পাঁচ দিনে ইউটিউবে লক্ষাধিকবার দেখা হয়েছে। সবমিলিয়ে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি দিয়ে ইমরান বাজীমাতই করেছেন বলা যায়।
এপ্রসঙ্গে ইমরান বলেন, ‘গানটির স্টুডিও ভার্সনের ভিডিওটি দিয়েই শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। তাই গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নতুন ভিডিও থেকেও শ্রোতাদের অনেক ভালো সাড়া পাচ্ছি। মাত্র পাঁচদিনেই গানটির নতুন ভিডিও ইউটিউবে প্রায়  লক্ষাধিকবার দেখা হয়েছে। মানুষ এভাবে আমার গান গ্রহণ করলে ভবিষ্যতে আরও ভালো গান করার উৎসাহ পাবো।’