ঢাকাSaturday , 1 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

Link Copied!

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি। ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।