ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার একসঙ্গে মোশাররফ-তিশা

Link Copied!

MOSARROF-TISHAবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। সাগর জাহানের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ এই নাটকটির নাম ‘ঘুম ভাঙ্গা এক বিকেল’।
নাটকে মোশাররফ -তিশা জুটি ছাড়াও অভিনয় করেছেন শাহনেওয়াজ রিপন, বাদলসহ একঝাক নতুন শিল্পী। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রধারণ করা হয়েছে।
নাটকটির গল্পে দেখা যাবে মোশাররফ করিম ও তানজিন তিশার সুখে সংসার। হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায় তিশা। আর মোশাররফ করিম গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর থেকে মোশাররফ করিমকে সবাইকে সন্দেহ করতে থাকে। কারণ কিছুতেই তিশা হত্যাকারীকে সনাক্ত করা সম্ভব হচ্ছিলো না। তাই তিনি ভিন্ন পথ বেছে নেন মোশাররফ করিম। এক সময় এই ঘটনার জট খুলে যায়। বাকি ঘটনা জানতে অপেক্ষা করতে হবে আগামী ঈদ পযর্ন্ত।
নাটকটি সম্পর্কে পরিচালক শেখ সেলিম বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরের একটি গল্প ঘুম ভাঙ্গা এক বিকেল। গল্পটি সবার ভালো লাগবে। সুখ-দু:খ, হাসি কান্না ছাড়াও এই নাটকে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দর্শকদের বাড়তি তৃপ্তি দিবে।’