ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজে সিলেটে জয়ী ১৬ জন

Link Copied!

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের সিলেট বিভাগীয় পর্বের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সিলেটের বিভিন্ন অঞ্চলের মোট ১৬ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। জানা গেছে, প্রথম পর্বে প্রথম পুরস্কার পেয়েছেন সিলেটের চালিবন্দর এলাকার সমীরণ চন্দ্র চন্দ। দ্বিতীয় হয়েছেন মাছিমপুর এলাকার ইয়াছমিন বেগম। তৃতীয় পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান এবং চতুর্থ হয়েছেন বৈশাখী। দ্বিতীয় পর্বে সামিনা আক্তার, তাহমিনা জান্নাত, তাড়িন ও আল আমিন; তৃতীয় পর্বে ইয়াছমিন বেগম, জেসমিন বেগম, আমির হোসেন ও জেসমিন এবং চতুর্থ পর্বে ইয়াছমিন বেগম, সমীরণ চন্দ্র চন্দ, বৈশাখী ও ছামিরা বিজয়ী হয়েছেন। তারা প্রত্যেকে পুরস্কার হিসেবে ওয়ালটনের বিভিন্ন পণ্য পেয়েছেন। দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর বারুতখানা এলাকায় প্রথম আলোর সিলেট বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জহিরুল কবির চৌধুরী।
ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান বলেন, ‘‘ওয়ালটন বাংলাদেশের গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যবসার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি নিয়মিত অবদান রেখে চলছে। ওয়ালটন শুধু ব্যবসা করে না, মানুষের কল্যাণে কাজ করে। জাতির অর্থনৈতিক উন্নয়নের অংশীদার ওয়ালটন।’’