ঢাকাFriday , 10 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও ইনজুরিতে তামিম!

Link Copied!

Tamimস্পোর্টস ডেস্ক: আবারও ইনজুরিতে পড়লেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল! মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে গিয়ে আবারও হাঁটুতে আঘাত পেলেন তিনি! চোটের অবস্থা কী, তা পুরোপুরি জানা না গেলেও যে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এই ড্যাশিং ওপেনার, এটা নিশ্চিত।
বৃহস্পতিবার মাঠে উপস্থিত থাকলেও ইস্ট জোনের হয়ে মাঠে নামতে পারেননি তামিম। না খেলেই বাসায় ফিরতে হয়েছে তাকে। আগামীকাল (শনিবার) বোঝা যাবে আসলে চোটের কী অবস্থা। তার হাঁটু যেভাবে ফুলে আছে, তা যদি আগামীকালও না কমে, তাহলে এমআরআই করে দেখা হবে, আসলে চোটের অবস্থা কতটা গুরুতর।’
চোট যেন তামিমের পিছুই ছাড়ছে না। গত দু’বছর বিভিন্ন সময়ে তার সঙ্গী হয়েছে চোট। বিশ্বকাপের আগে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। শঙ্কা ছিল বিশ্বকাপ নিয়েও। কিন্তু, সে শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ খেলে এসেছেন। অথচ, আবারও ইনজুরিতে পড়লেন তিনি। তবে এবার বাম হাঁটুতে নয়, ডান হাঁটুতে।
স্ত্রীকে নিয়ে ওমরাহ্ করতে যাওয়ায় খেলতে পারেননি বিসিএলের প্রথম ম্যাচ। গত মঙ্গলবারই প্রথম ফতুল্লায় খেলেছেন বিসিবি নর্থ জোনের বিপক্ষে। ওই ম্যাচেই চোট পান হাঁটুতে।
তাৎক্ষণিকভাবে তামিম বুঝতে পারেননি, এই চোটও তাকে ভোগাবে। তামিম বলেন, ‘প্রথমে হালকা একটু ব্যথা ছিল। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। পরে রাতে বাসায় ফেরার পর দেখি অনেক ফুলে গেছে হাঁটু। এখনো ফুলে আছে। খুব গুরুতর কিছু অবশ্য মনে হচ্ছে না এখনো। পরিস্থিতি বোঝা যাবে পরশু (আগামীকাল)। ডাক্তার বলেছেন, পরশুও যদি ফোলা আর ব্যথা না কমে, তাহলে এমআরআই করাতে হবে।’
হাঁটুর ফোলাটা বেশ বোঝা যাচ্ছিল প্যান্টের ওপর দিয়েও। কষ্ট হচ্ছিল হাঁটতেও। বিশ্রামের কারণে আজ নিজের শহর চট্টগ্রামে বিশ্বকাপ সাফল্যের সংবর্ধনা অনুষ্ঠানেও যেতে পারছেন না তামিম। পাকিস্তান সিরিজ চলে এসেছে দুয়ারে, তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
তামিমের চোট পাওয়ার ওই ম্যাচেই কুঁচকিতে টান লেগেছে মুমিনুল হকের। ইস্ট জোনের অধিনায়ক বৃহস্পতিবার খেলতে পারেননি ফাইনালে ওঠার ম্যাচে। তবে তাঁর চোট গুরুতর নয়, খেলার আশা করছেন রোববারের ফাইনালেই।