তথ্যপ্রযুক্তি ডেস্ক : অর্ধেক দামেই মিলবে অ্যাপল ওয়াচ। তবে এই সুবিধা কেবল অ্যাপলের কর্মীরাই পাবেন। গত সোমবার অ্যাপলের সিইও টিম কুক এক বার্তায় জানান, অ্যাপলের নতুন ওয়াচ প্রতিষ্ঠানটির কর্মীদের অর্ধেক দামে বিক্রি করা হবে।
অ্যাপল জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের কর্মীরা ব্যক্তিগত ব্যবহারের জন্য অর্ধেক দামে অ্যাপল ওয়াচ কিনতে পারবে। তবে অ্যাপল ওয়াচের সব মডেলে ছাড় দেয়া হচ্ছে না। কেবল নির্দিষ্ট কয়েকটি মডেলে ছাড় পাবেন অ্যাপলের কর্মীরা। অ্যাপল ওয়াচ এবং অ্যাপল ওয়াচ স্পোর্টসে মিলবে এই সুবিধা।
অ্যাপল ওয়াচ বাজারে আসার ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীরা অর্ধেক দামে অ্যাপল ওয়াচ কিনতে পারবেন।
১০ এপ্রিল থেকে অ্যাপল ওয়াচের প্রিঅর্ডার নেয়া হচ্ছে। অ্যাপল জানিয়েছে এপ্রিলের ২৪ তারিখ এটি বাজারে ছাড়া হবে।

