বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে সিনথিয়ার দ্বিতীয় একক অ্যালবাম ‘অনলি সিনথিয়া-২’। অ্যালবামে ইমরানের সুর ও সংগীতায়োজনে ‘বলোনা তুমি কে আমার বলোনা’শিরোনামে একটি গান ররেয়ছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে ইমরানও কণ্ঠ দিয়েছেন।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘সিনথিয়া খুব ভালো গান করে। ওর গলায় আলাদা একটা ব্যাপার আছে। যার কারণেই ওর সঙ্গে আমার কাজ করা। আর গানটির গীতিকবিতাও ছিলো অসাধারণ। সব মিলে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে সিনথিয়া বলেন, ‘ইমরান দারুণ সংগীতায়োজন করেছেন। আর আমি আমার কন্ঠ দিয়ে তা বাস্তবায়ন করেছি। কেমন করেছি, তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, শ্রোতারা নিরাশ হবেন না।’
ইমরান ছাড়াও এই অ্যালবামে সিনথিয়ার সঙ্গে গান গেয়েছেন কাজী শুভ, শফিক তুহিন, মাহমুদ সানী, প্রতিক হাসান, পুলক এবং অনিক সাহান।

