ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে লাহোরে শ্রীলংকার টিম বাসে সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। নিজেদের দেশে ক্রিকেটকে ফিরিয়ে আনতে চেষ্টা কোনো কমতি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড’র (পিসিবি)। সেই ধারাবাহিকার অংশ হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পাকিস্তানের আনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে পিসিবি।
পিসিবির এক ঘনিষ্ঠ কর্মকর্তা দ্য ডনকে নিশ্চিত করেন, পাকিস্তানের মাটিতে ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলার জন্য জিম্বাবুয়ে দলকে আনার ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন’র (জেডসিইউ) সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হয়েছে। এখন জিম্বাবুয়ের পক্ষ থেকে সফরের নিশ্চয়তার জন্য অপেক্ষা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঐ কর্মকর্তা বলেন, ‘তারা আমাদের কাছে সফরের নিরাপত্তা সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে চিঠি পাঠিয়েছি। এখন তাদের কাছ থেকে ইতিবাচক সাড়ার জন্য অপেক্ষা করছি।’
জিম্বাবুয়ের পাকিস্তান সফরের ব্যাপারে চলতি মাসে আইসিসির এক মিটিংয়ে জেডসিইউ’র সঙ্গে পিসিবির আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পিসিবির প্রস্তাব অনুযায়ী, সফরে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলবে। লাহোরে ২টি ওয়ানডে ও ১টি টি-২০ এবং করাচিতে একটি করে ওয়ানডে ও টি-২০ অনুষ্ঠিত হবে বলে সূত্র জানায়।
জিম্বাবুয়ে যদি পাকিস্তান আসতে সম্মত হয় তবে ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকার টিম বাসে হামলার পর তারাই হবে পাকিস্তান সফরে আসা প্রথম টেস্ট দল। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বাংলাদেশ ২০১২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সেই সফর বাতিল করে বিসিবি।
কোনো টেস্ট দল না আসলেও আফগানিস্তান ও কেনিয়াকে পাকিস্তান সফরে আনতে সমর্থ হয়েছে পিসিবি। সফরে দল দুটি তিনটি করে ওয়ানডে ম্যাচ খেলেছে।