ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-সুয়ারেজে বার্সার দুরন্ত জয়

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যেন উড়ছেই। সঙ্গে উড়ছেন লুইস সুয়ারেজও। বার্সেলোনার যেন এখন দুই ডানায় পরিণত হয়েছেন এই ল্যাটিন দুই ফুটবলার। আর তাদের ডানায় ভর করে উড়ছে কাতালানরাও। বুধবার রাতে যেমন ন্যু ক্যাম্পে আলমেরিয়ার জালে ৪বার বল জড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের আরও একবার জানান দিলেন মেসি অ্যান্ড কোং। সফরকারী আলমেরিয়ার বিপক্ষে জয়ও এলো ৪-০ গোলে।
ম্যাচে মেসির গোল একটি। আর সুয়ারেজের গোল হচ্ছে ২টি। বাকি গোলটি এসেছে মার্ক বারত্রার কাছ থেকে। আলমেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ়, আরও সুসংহত করেছে বার্সেলোনা।
৩০ ম্যাচ শেষে এখন তাদের অর্জন ৭৪ পয়েন্ট। ৭ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা এবং এ রিপোর্ট লেখার সময় রায়ো ভায়োকানোর মাঠে গিয়ে খেলছে রোনালদো অ্যান্ড কোং।
খেলার ৩৩তম মিনিটেই গোলের সূচনা করেন লিওনেল মেসি। মার্ক বারত্রার পাস থেকে বল পেয়ে বাম পায়ের দারুন এক শটে সেটি আলমেরিয়ার জালে জড়ান মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান নিয়েই। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় (খেলার ৫৫ মিনিটে) নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
দানি আলভেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের মাঝ বরাবর থেকে বাম পায়ের শট নেন সুয়ারেজ। সেটি গিয়েই জড়িয়ে যায় আলমেরিয়ার জালে। ২০ মিনিট পর, খেলার ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন তরুণ ফুটবলার মার্ক বারত্রা। জাভি হার্নান্দেজের করা কর্নার কিক থেকে ভেসে আসা বলে অসাধারণ ভঙ্গিমায় মাথা ছুঁইয়ে গোল করেন বারত্রা।
৩-০ ব্যবধানে খেলা শেষ হবে হবে করছিল। ইনজুরি সময়ও প্রায় শেষ। শেষ মুহূর্তে এসে আবারও গোল। আলমেরিয়ার জালে চতুর্থবার বলটি জড়ালেন সুয়ারেজ। এটি অবশ্য তার নিজের দ্বিতীয় গোল।