২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে গৌরব অর্জন করেছে মোঃ আমিনুর সরকার সাফি। সাফি মোঃ মহিউদ্দিন সরকার ও মিসেস সাজেদা সরকারের জ্যেষ্ঠ পুত্র এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও যেন সে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

