ঢাকাThursday , 9 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুডপান্ডার আইফোন সিক্স পেলেন হোসাইন প্রতীক

Link Copied!

foodpanda Armanবিশ্বকাপ ক্রিকেট ২০১৫ উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের জন্য ফুডপান্ডা আয়োজন করেছিল কুইজ কনটেস্ট। এর অংশ হিসেবে ফুডপান্ডার ফেসবুক পেইজে (facebook.com/FoodpandaBangladesh) খেলা চলাকালীন পোস্ট করা হয় তিনটি করে প্রশ্ন। প্রতিদিন সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে প্রথম ৩ জন করে পেয়েছিলেন ৩০০ টাকার গিফট ভাউচার। আর সবগুলো ম্যাচ মিলে সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানকারী হোসাইন প্রতীক জাভের পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ আইফোন সিক্স।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তার হাতে আইফোন সিক্স তুলে দেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, সহকারী পরিচালক যুবায়ের বিএ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ প্রমুখ।

হোসাইন প্রতীক জাভের বলেন, ফুডপান্ডার কুইজ কনটেস্ট ছিল খুবই উত্তেজনাপূর্ণ। আমি শ্রীলঙ্কার ম্যাচের সময় প্রতিটি কুইজ জিতেছি। কিন্তু পাকিস্তান ম্যাচের সময় কোনো কুইজ জিততে পারিনি।

উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।