ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৫তম বিসিএসের ফল প্রকাশ

Link Copied!

PSC-Dhakaনিজস্ব প্রতিবেদক: পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন।
বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এই পরীক্ষা হয়েছিল।
টেলিটক মোবাইল থেকে ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে, ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন। বিসিএসের ইতিহাসে এটা সর্বোচ্চ।
উল্লেখ্য, ১ হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।