ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ মিনিটে স্মার্টফোনের ব্যাটারি চার্জ

Link Copied!

BATTERYতথ্যপ্রযুক্তি ডেস্ক :স্মার্টফোনের চার্জ সংক্রান্ত সমস্যা নিয়ে মোটামুটি কমবেশি সবাই উদ্বিগ্ন। যত দামি স্মার্টফোনই হোক না কেন একদিনের বেশি চার্জ টেকাতে নাভিশ্বাস উঠবার অবস্থা। ঠিক সেই নাভিশ্বাস ঠেকাতেই যুক্তরাজ্যের বিজ্ঞানীরা স্মার্টফোনের জন্য এমন ব্যাটারি তৈরি করেছেন যা মাত্র এক মিনিটে চার্জ দেয়া যায়। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে এমনটিই জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা যদিও তাদের এই আবিষ্কারের কথা সম্প্রতি এক সায়েন্স জার্নালে প্রকাশ করেছেন। তাদের দাবি অনুসারে নতুন অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি খুব সহজেই লিথিয়াম-আয়ন ব্যাটারির জায়গা দখল করে নেবে। স্মার্টফোন ছাড়াও ল্যাপটপেও এই ব্যাটারি ব্যবহার করা যাবে বলে তাদের দাবি। দ্রুত চার্জ হওয়া ছাড়াও বাজারে বর্তমান লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে অধিক নিরাপদ, কারণ লিথিয়াম ব্যাটারি প্রায়ই বিস্ফোরিত হয়।
বিকল্প জ্বালানি বিষয়ক বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই অ্যালুমিনিয়াম দিয়ে একটি হালকা এবং তুলনামূলক কম দামে পাওয়া যাবে এমন ব্যাটারি তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু অধিকাংশ বিজ্ঞানীরা ব্যর্থ হওয়ার এক পর্যায়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হনজিল দাইয়ের নেতৃত্বাধীন একটি দল প্রায় আকস্মিকভাবেই এই ব্যাটারি তৈরিতে সক্ষম হন।
নিজেদের আবিষ্কৃত ব্যাটারি সম্পর্কে দাই বলেন, ‘লিথিয়াম-আয়ন ব্যাটারিতে খুব সহজেই আগুন ধরে যায়। আর আমাদের আবিষ্কৃত ব্যাটারিতে আগুন ধরবে না। এমনকি আপনি যদি ব্যাটারিতে ড্রিলও করেন তাতেও আগুন ধরবে না। পাশাপাশি এই ব্যাটারির চার্জও অন্যান্য ব্যাটারির তুলনায় দীর্ঘসময় থাকে।’
একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় কমপক্ষে সাড়ে সাতগুন বেশি কর্মক্ষম এই নতুন ব্যাটারি। তবে নতুন এই অ্যালুমিনিয়াম ব্যাটারির সবচেয়ে মজার দিক হলো, এটাকে যেকোনো অবস্থাতে বাঁকা অথবা ভাজ করে রাখা যায়। ক্রমশ আরও বিভিন্ন কাজে যাতে এই ব্যাটারি ব্যবহার করা যায় এখন সেদিকে নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। তবে কবে নাগাদ এই ব্যাটারি বাজারে আনা হবে সেবিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।