ঢাকাWednesday , 8 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

Link Copied!

cuনিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার সকাল ১১ টায় শিক্ষক সমিতির কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করা হয়।
এ সময় নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, সাধারণ সম্পাদক ড. কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী, সহ-সভাপতি প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী, যুগ্ন সম্পাদক মোহাম্মদ অহিদুল আলম এবং কার্যনির্বাহী সদস্য ও বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর বেনু কুমার দে, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীসহ বিদায়ী কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড.মো. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল হোছাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা ও প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর কমলেন্দ্র নারায়ন দাশ, প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দীন, প্রফেসর ড. শিরীণ আখতার, প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, প্রফেসর ড. আবদুল মান্নান, প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমদ, প্রফেসর এস.এম. মনিরুল হাসান, প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ড. নাজনীন নাহার ইসলাম, ড. আনোয়ার সাঈদ ও ড. আলা উদ্দিন।
নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্য বেদীমূলে পুস্পমাল্য অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য গত ৪ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল ও আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ দল পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়।