বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী কাজী শুভ এবং নীশির গাওয়া ‘তোরই মাঝে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। শেখ সুমন এমদাদের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ এবং সংগীতপরিচালনা করেছেন রাফি। গানটি নীশির প্রথম একক অ্যালবাম ‘দ্য মেলডিয়াস নাইট অ্যাঞ্জেল’ এ ছিল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এস এম তুষার। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়। অ্যালবামটি বাজারে আনে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
গানটি সম্পর্কে কাজীশুভ বলেন, ‘নিশির কণ্ঠের কথা মাথায় রেখেই গানটির সুর করেছি। নিশিও গানটি ভালো গেয়েছে। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

