ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজার খাজা মার্কেটের আশিক টাওয়ারের আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে লালবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য পাওয়া যায়নি।