ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

Link Copied!

পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরী শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারিতে মিড-ডে ফুড চালু করেছে। হাইস্কুলে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। জেনারেলি পড়ালেখার পাশাপাশি সরকারের কারিগরি শিক্ষায় অগ্রাধিকার থাকবে। এছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারি সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।