ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্ভোগ লাঘবে অবহেলিত সড়কগুলো সংস্কারে কাজ চলছে: চসিক মেয়র

Link Copied!

নাগরিক দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চসিক মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে তার প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই সিটি করপোরেশনের লক্ষ্য।

ডা. শাহাদাত হোসেন বলেন, অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল ছিল কষ্টসাধ্য। মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে এসব সড়কের উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি উন্নত নগরের পূর্বশর্ত কার্যকর যোগাযোগব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হয়। এ কারণে নগরের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সিটি কর্পোরেশন।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহি ও পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।