ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু রোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চান প্রতিমন্ত্রী শাহে আলম

Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্তে গঠিত টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর জিগাতলায় মশক নিধনে এক বিশেষ অভিযানে গিয়ে তিনি এই আহ্বান জানান।

টাস্কফোর্স আয়োজিত অভিযানে মীর শাহে আলম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিক নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।’

তিনি জানান, জাতীয় কমিটির অধীনে এই টাস্কফোর্সের অভিযান রাজধানীজুড়ে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ব্যাপক প্রচারের মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

এসময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।